আইনজীবীর সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগাম জামিন প্রশ্নে হাইকোর্টের বিভক্ত আদেশের পরদিন সুপ্রিম কোর্ট এলাকায় এসে আইনজীবী সমিতির সভাপতির সঙ্গে বৈঠক করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন নেতা।গতকাল মঙ্গলবার দুপুর ১২টার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে প্রবেশ করেন। এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও সেখানে পৌঁছান। পরে তাঁরা সমিতির সভাপতি জয়নুল আবেদীনের কক্ষে প্রায় এক ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন। বিএনপির নেতা আমান উল্লাহ আমানও সেখানে উপস্থিত ছিলেন।পরে মির্জা আব্বাস সাংবাদিকদের বলেন, ‘আদালত আমাদের জামিনের বিষয়ে বিভক্ত আদেশ দিয়েছেন। এখন আমাদের পরবর্তী কার্যক্রম কী হতে পারে—সে বিষয়ে আলোচনা ও পরামর্শ করতে এসেছি।’ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির নেতাদের আইনজীবী জয়নুল আবেদীন প্রথম আলোকে বলেন, বৈঠকে মামলার পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে।