আইনজীবীরা আন্দোলন চালিয়ে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের বিচার কার্যক্রমে বাধা সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়া হবে সুপ্রিম কোর্টের—এমন বার্তাকে উসকানিমূলক বলে অভিহিত করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেছেন, ‘কোনোভাবেই আমরা সুপ্রিম কোর্টে দলীয়করণ হতে দেব না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আইনজীবীরা আন্দোলন চালিয়ে যাবে।’ গতকাল রোববার আইনজীবী সমিতির সভাপতির কক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব মন্তব্য করেন।সূত্র জানায়, গতকাল দুপুরে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সঙ্গে দেখা করে বেঞ্চ পুনর্গঠন নিয়ে আলোচনা করেন সমিতির সভাপতি ও সম্পাদক।