প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনমন্ত্রী আনিসুল হক বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে বলেছেন, তিনি দেশে ষড়যন্ত্র করতে না পেরে লন্ডনে গিয়েও ষড়যন্ত্র করছেন। আর তারেক রহমান তো আগে থেকেই লন্ডনে বসে ষড়যন্ত্র করছেন। তবে কোনো ষড়যন্ত্র সফল হয়নি। তাঁরা পেরেছেন কেবল পেট্রলবোমায় ৯২ জন নিরপরাধ মানুষকে পুড়িয়ে মারতে। আনিসুল হক গতকাল শুক্রবার কসবার গোপীনাথপুরে শাহ আলম ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় এ মন্তব্য করেন। জনসভার আগে তিনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আর্থিক সহায়তায় ১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে কলেজের দ্বিতল ভবন, একটি ছাত্রাবাস ও শহীদ মিনার উদ্বোধন করেন। কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হাসান আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার।