আইনমন্ত্রী বললেন স্থায়ী প্রসিকিউশন সার্ভিস আসছে
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকারি কৌঁসুলি নিয়োগে শিগগিরই স্থায়ী প্রসিকিউশন সার্ভিস গঠন করা হবে। তবে বাংলাদেশে সম্পূর্ণ স্বাধীন প্রসিকিউশন সম্ভব নয় মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, রাজনৈতিকভাবে ৭০ ভাগ আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। বাকি ৩০ শতাংশ স্বাধীনভাবে নিয়োগ পাবেন।
দ্য ল অন বেঙ্গল গ্রন্থের চতুর্থ সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন সচিব শেখ মো. জহিরুল হক, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, জার্মান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি রুশিতা আমেলস, জিআইজেড-এর কান্ট্রি ডিরেক্টর টবিয়াস বেকার, ঢাকা ল রিপোর্টার্সের ব্যবস্থাপনা পরিচালক এশরারুল হক চৌধুরী, ডিএলআরের সম্পাদক খুরশীদ আলম খান প্রমুখ।