আইনমন্ত্রীকে স্মারকলিপি দিল গণজাগরণ মঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় পুনর্বিবেচনার আবেদনসহ বিভিন্ন দাবিতে ইমরান এইচ সরকারপন্থী অংশের গণজাগরণ মঞ্চের কর্মীরা গতকাল শাহবাগ থেকে আইন মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা বের করেন। পথে দোয়েল চত্বর মোড়ে তাঁদের বাধা দেয় পুলিশ l ছবি: প্রথম আলো
দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় পুনর্বিবেচনার আবেদনসহ বিভিন্ন দাবিতে ইমরান এইচ সরকারপন্থী অংশের গণজাগরণ মঞ্চের কর্মীরা গতকাল শাহবাগ থেকে আইন মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা বের করেন। পথে দোয়েল চত্বর মোড়ে তাঁদের বাধা দেয় পুলিশ l ছবি: প্রথম আলো

যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় পুনর্বিবেচনার আবেদন, যুদ্ধাপরাধের বিচারে রাষ্ট্রপতির ক্ষমার বিধান রহিতকরণ ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গতকাল রোববার আইনমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে গণজাগরণ মঞ্চ।
মঞ্চের ইমরানপন্থী অংশের আয়োজনে বেলা সাড়ে ১২টার দিকে শাহবাগ থেকে আইন মন্ত্রণালয়ের দিকে ‘গণপদযাত্রা’ শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) হয়ে পদযাত্রাটি দোয়েল চত্বরে পৌঁছালে সেখানে পুলিশ তাদের বাধা দেয়।
পরে দোয়েল চত্বরের সামনেই সংক্ষিপ্ত সমাবেশের পর মঞ্চের পাঁচ সদস্যের প্রতিনিধিদল মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি দিয়ে আসেন। প্রতিনিধিদলে ছিলেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, সংগঠক মারুফ রসূল, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকি আক্তার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি জনার্দ্দন দত্ত ও উদীচীর যুগ্ম সম্পাদক জামশেদ আনোয়ার।
ইমরান এইচ সরকার প্রথম আলোকে বলেন, আইনবিষয়ক সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক মন্ত্রীর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন।
দোয়েল চত্বরের সংক্ষিপ্ত সমাবেশে ইমরান বলেন, জামায়াতের রাজনীতি ও যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে জনমনে আশঙ্কা তৈরি হয়েছে। সরকারের বিভিন্ন ব্যক্তির বক্তব্যে তা স্পষ্ট হয়েছে।