আইনমন্ত্রীকে হাইকোর্টের নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের নির্বাচন বাতিল চেয়ে করা একটি নির্বাচনী আবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে হাইকোর্ট ওই আসনের সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হককে নোটিশ দিয়েছেন।
হাইকোর্টের বিচারপতি সৌমেন্দ্র সরকারের একক বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসলি ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোনা নাহারিন জানান, তিন সপ্তাহের মধ্যে আইনমন্ত্রীকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
গত ৫ জানুয়ারির নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বর্তমান সরকারের আইনমন্ত্রী আনিসুল হক। ওই আসনে মনোনয়ন বাতিল হওয়া জাতীয় পার্টি (জেপি-মঞ্জু) প্রার্থী হেজবুর রহমানের অভিযোগ, দুর্নীতি দমন কমিশনের আইনজীবী থাকা অবস্থায় আনিসুল হক ওই আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন। এ জন্য তিনি ওই নির্বাচন বাতিল চান।