আইনমন্ত্রীর গাড়িবহরে হামলার প্রতিবাদে কুমিল্লায় মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদের গাড়িবহরে জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটায় কুমিল্লা নগরে বিক্ষোভ মিছিল করেছেন যুবলীগের কর্মীরা। নগরের রামঘাটে দলীয় কার্যালয় থেকে নগর যুবলীগের নেতা আবদুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে ওই মিছিল বের করা হয়। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে অংশ নেন শেখ রাসেল স্মৃতি সংসদ কুমিল্লার সভাপতি বোরহান মাহমুদ কামরুল, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক সহসভাপতি (ভিপি) জহিরুল ইসলাম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের নেতা সালেহ আহমেদ রাসেল প্রমুখ।