আইনমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী মামলা আপিলেও খারিজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দশম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) আসন থেকে নির্বাচিত প্রতিনিধি আইনমন্ত্রী আনিসুল হকের নির্বাচনী ফলাফল বাতিল চেয়ে খন্দকার হেবজুর রহমানের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। গতকাল বৃহস্পতিবার জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং আইনমন্ত্রীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন। তবে লিভ টু আপিলকারী হেবজুরের পক্ষে আইনজীবী উপস্থিত ছিলেন না। ওই নির্বাচনে হেবজুরের মনোনয়ন বাতিল হয়।