আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় মাদকদ্রব্য বিক্রয় ও সেবন, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিবাহ, যৌতুক, ইভ টিজিং ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। কমিটির সভাপতি ইউএনও হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ, মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম কবীর প্রমুখ।