আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাঁচপুরে আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ডে গতকাল সোমবার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা সভা হয়েছে।কাঁচপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাঁচপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলুল হক। এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) শেখ নাজমুল আলম।আলোচনা সভায় পুলিশ সুপার শেখ নাজমুল আলম বলেন, সাম্প্রতিক সময়ে কাঁচপুর শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এ সময় পুলিশ সুপার সভায় উপস্থিত এলাকাবাসী, ব্যবসায়ী ও শ্রমিকদের মাদককে ‘না’ বলার জন্য অনুরোধ জানান। এ সময় তাঁরা হাত তুলে মাদক বর্জন করার শপথ নেন।আলোচনা সভা চলাকালে স্থানীয় সাংবাদিকেরা পুলিশ সুপারকে বলেন, ‘দুর্বৃত্তদের আশ্রয়দাতা’ ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য ‘দায়ী’ আওয়ামী লীগের কয়েকজন ‘বিতর্কিত’ নেতা এ সভায় উপস্থিত হয়েছেন। পরে পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, সভা শেষে তদন্ত করে বিতর্কিত লোকদের অবশ্যই চিহ্নিত করা হবে। বিতর্কিত লোকদের নিয়ে পুলিশ আর কোনো সভা করবে না।এক সপ্তাহে কাঁচপুরে দুটি খুন ও একটি হত্যাচেষ্টার ঘটনা ঘটে।