আইনশৃঙ্খলা পর্যবেক্ষণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমন্বয় সেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা পর্যবেক্ষণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি সমন্বয় সেল খোলা হয়েছে। এই কার্যক্রম চলবে আজ বৃহস্পতিবার দুপুর দুইটা পর্যন্ত।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিপত্রে গতকাল এই সমন্বয় সেল খোলার কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এই সেল চট্টগ্রামের নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা ভঙ্গের ব্যাপারে পাওয়া অভিযোগ অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১৮ নম্বর কক্ষে স্থাপিত এই সেলের ফোন ও ফ্যাক্স নম্বর যথাক্রমে ৭১৭১৫৮০ ও ৭১৬২৭৫৩।