আইনশৃঙ্খলা বাহিনী বিচারবহির্ভূত হত্যায় জড়িয়ে পড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, প্রতিদিন বিচারবহির্ভূত হত্যা ও গুমের সংবাদ পাঠ করে জনগণ শঙ্কিত ও আতঙ্কিত। ভীতসন্ত্রস্ত জনগণ জীবনের নিরাপত্তা খুঁজছে, আর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্রমাগত বিচারবহির্ভূত হত্যা ও গুমের সঙ্গে জড়িয়ে পড়ছে।
গতকাল সোমবার দলের সভাপতি পরিষদের সভায় সভাপতির বক্তব্যে ড. কামাল হোসেন এসব কথা বলেন। সকালে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা হয়।
ড. কামাল বলেন, ‘বিচারবহির্ভূত হত্যা ও গুম মানবতাবিরোধী কাজ এবং শাস্তিযোগ্য অপরাধ। আমরা জনগণের জানমালের নিরাপত্তা চাই, আইনের শাসনের নিশ্চয়তা চাই।’ বিজ্ঞপ্তি।