আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলায় বিরোধী দলের ইন্ধন রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেছেন, যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার বাধাগ্রস্ত করতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ডে বিরোধী দলের ইন্ধন রয়েছে।গতকাল শনিবার সাভারে গণবিশ্ববিদ্যালয়ে ‘সামাজিক নিরাপত্তা ও আইনের শাসন’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শামসুল হক এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের আইন ও রাজনীতি প্রশাসন বিভাগ এ আলোচনা সভার আয়োজন করে।সাভার গণস্বাস্থ্যকেন্দ্রের পিএইচএ মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত ওই আলোচনা সভায় বক্তব্য দেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুরুল ইসলাম, সহ-উপাচার্য মোহাম্মদ শহীদুল্লাহ, রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন, আইন বিভাগের প্রধান রফিকুল আলম, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ লায়লা পারভীন বানু, গণস্বাস্থ্যকেন্দ্রের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম, মৌল ও সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন আতাউর রহমান খান প্রমুখ। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও প্রশাসন বিভাগের শিক্ষক সাবেকুন নাজমুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মীর মুর্ত্তজা আলী।