প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে অপহরণের পর সাত খুনের ঘটনায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ এসেছে। এ ঘটনায় যাঁদের প্রত্যাহার করা হয়েছে, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির ব্যবস্থা নিতে হবে। নিহত নজরুলের শ্বশুর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, সেটা উড়িয়ে দেওয়া যায় না। গতকাল সোমবার দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে নৌকা সমর্থকগোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন।