আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ছিনতাই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিনতাইকারীদের সহযোগিতা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাত একটার দিকে প্রাগপুর-ভেড়ামারা সড়কের আল্লারদরগা বাজারের কাছে এ ঘটনা ঘটে।বগুড়ার সান্তাহার এলাকার মাছ ব্যবসায়ী আবু তাহের বলেন, বুধবার রাতে পিকআপভর্তি পাঙাশ মাছের পোনা দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া গ্রামের মাছচাষি আতাউর রহমানের কাছে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। আল্লারদরগা বাজারে পৌঁছালে দুজন আনসার সদস্য তাঁর গাড়ির গতি রোধ করেন। এর পরপরই ১৫-১৬ জন সশস্ত্র সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে তাঁদের বেধড়ক মারধর করে। সন্ত্রাসীরা নগদ ১০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।