আইনশৃঙ্খলা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য মাদককে দায়ী করে মাদক নিয়ন্ত্রণে জনপ্রতিনিধিদের সহযোগিতা চেয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়। ইউএনও আবু নাছের ভুঁঞার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল মান্নান, থানার ওসি কামরুল ইসলাম, উপজেলার দুই ভাইস চেয়ারম্যান শাহ আলম ও নাসিমা আক্তার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা ও কমিটির অন্য সদস্যরা।