আইনশৃঙ্খলা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের কাউখালী উপজেলায় আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে থানা প্রাঙ্গণে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার ওয়ালিদ হোসেন। উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মাহাবুবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আবু আশ্রাফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম নুরুল হক প্রমুখ।