আইনশৃঙ্খলা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের নদীর তীর আবারও দখল হয়ে যাচ্ছে। শহরের পরিবেশ নোংরা হয়ে গেছে। এসব দখলবাজের কাছ থেকে নদীর তীর দখলমুক্ত করতে হবে। গতকাল সোমবার জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় কমিটির সদস্যরা এসব কথা বলেন। জেলা প্রশাসক মো. সাইফুল হাসানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সাংসদ মৃণাল কান্তি দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম শওকত আলম মজুমদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান প্রমুখ।