আইনশৃঙ্খলা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে ঈদে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করার লক্ষ্যে গতকাল বুধবার সকালে আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এ সভা হয়। সভায় জানানো হয়, ৩০ জুন থেকে শিমুলিয়া ঘাটে নিরাপত্তা জোরদার করা হবে। শিমুলিয়া ঘাট ও এর আশপাশে ৩৫০ জন পুলিশ, নৌপুলিশ, র্যা ব, কোস্টগার্ড, ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবেন। এ ছাড়া সন্ধ্যার পর থেকে স্পিডবোট এবং রাত আটটা থেকে লঞ্চ চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। জেলা প্রশাসক মো. সাইফুল হাসানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম শওকত আলম মজুমদার, নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন, সহকারী পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. সামছুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।