প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জে গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় গজারিয়ায় তিনজনকে হত্যা, জঙ্গিবাদ ও মাদক ব্যবসা নিয়ে আলোচনা হয়। এ ছাড়া শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের কবুতরখোলা, মান্দ্রা ও আচারিপাড়া এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের বিষয়ে আলোচনা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম শওকত আলম মজুমদারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, কারা তত্ত্বাবধায়ক রুবেল হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, টঙ্গিবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ওয়াহিদ প্রমুখ।