আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর-৪ আসনের নির্বাচন-পরিস্থিতি তদারক করতে ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এ সেলের সার্বিক কার্যক্রম তদারক করবেন। এ ছাড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (রাজনৈতিক) সমন্বয় সেলের কার্যক্রম তত্ত্বাবধান করবেন। আগামী শনিবার বেলা দুইটা থেকে রোববার রাত ১০টা পর্যন্ত নির্বাচনসংক্রান্ত যেকোনো অভিযোগ এ সেলে জানানো যাবে। যোগাযোগ: টেলিফোন: ৭১২৬৮২৩৪ ও ফ্যাক্স নম্বর ৭১৬২৭৫৩।