প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ‘দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। এর অবনতি হয়েছে, এটা আমি স্বীকার করব না। কারণ, সে রকম কোনো অবনতি ঘটেনি।’ গতকাল শুক্রবার সকালে রাজধানীর উত্তরা রয়েল ক্লাবের আয়োজনে স্কেটিং প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।