আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। গতকাল রোববার সকালে নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী। বক্তৃতা করেন পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, মুস্তাফিজুর রহমান খান, বুলবুল চৌধুরী, পরিষদের সদস্য এন্তাজুল হক, রাজশাহী শিল্প ও বণিক সমিতির সাবেক প্রশাসক জিয়াউল হক, ব্যবসায়ী নেতা ও নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শরিফ আলী, আবদুল মান্নান প্রমুখ।বক্তারা বলেন, সম্প্রতি রাজশাহী নগরে খুন, ছিনতাই, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে। এ ছাড়া মাদকও ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। বক্তারা অভিযোগ করেন, নগরের ষষ্টিতলায় নিউমার্কেটকেন্দ্রিক একটি মহল সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। স্থানীয় একজন কাউন্সিলর ও তাঁর সহযোগীরা সন্ত্রাসী তৎপরতা শুরু করেছেন। এ চক্রটিই এখন নগরে নানা অপকর্ম করে চলেছে। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ দীর্ঘদিন থেকে রাজশাহীতে বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আন্দোলন করে আসছে। এই চক্রটির অনৈতিক কাজের প্রতিবাদ করায় সম্প্রতি তারা রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। ফলে তারা এখন আরও বেপরোয়া হয়ে উল্টো রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করছে। সমাবেশে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খানসহ তাঁর পরিবারের নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়। এ ছাড়া নগরের ফুটপাত দখলমুক্ত ও যানজট কমানোর দাবি জানানো হয়।