আইনশৃঙ্খলার উন্নয়ন ও মাদক নির্মূলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ও মাদক ব্যবসা বন্ধের দাবিতে গতকাল বুধবার রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ নগরে মানববন্ধন ও সমাবেশ করেছে। সমাবেশ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মাদক নির্মূলের আহ্বান জানানো হয়। এতে প্রশাসন ব্যর্থ হলে হরতালসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়।সাহেববাজার এলাকায় সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি লিয়াকত আলী। সাধারণ সম্পাদক জামাত খান জানান, শুধু রাজশাহী মহানগর নয়, গোদাগাড়ী থেকে চারঘাট-বাঘা পর্যন্ত মাদক ব্যবসায়ীরা বিস্তৃত। তারা জেলা ও মহানগরকে নিয়ন্ত্রণ করছে। তাদের কালো হাত ভেঙে দিতে না পারলে শিক্ষার নগর হিসেবে রাজশাহীর মর্যাদা থাকবে না। তিনি রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।স্বেচ্ছাসেবক লীগের মহানগর কমিটির সাধারণ সম্পাদক ডাবলু সরকার জানান, রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি এতই খারাপ যে এক মাসে রাজশাহীতে ছয়জন খুন হয়েছে। এক বছরে ৩৯টি বাড়িতে চুরি হওয়ার পর আগুন দেওয়া হয়েছে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।