আইনশৃঙ্খলায় ব্যয় ১৮৩ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যয় হয়েছে ১৮৩ কোটি টাকা। আর নির্বাচন পরিচালনায় ব্যয় ৮২ কোটি টাকা। গতকাল বুধবার জাতীয় সংসদে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক এ তথ্য জানান।
স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজীর লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দশম সংসদ নির্বাচনে ব্যয়ের পরিমাণ ২৬৪ কোটি ৬৭ লাখ ৪৯ হাজার ৪৬৯ টাকা। এর মধ্যে নির্বাচন পরিচালনায় ৮১ কোটি ৫৫ লাখ ৪১ হাজার ৩৪১ টাকা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যয় ১৮৩ কোটি ১২ লাখ আট হাজার ১২৮ টাকা ব্যয় হয়েছে।