প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনূছ আলী আকন্দ। গত শুক্রবার সারা দেশে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ সচিব, আইনসচিব ও স্বাস্থ্যসচিবকে গতকাল শনিবার এ আইনি নোটিশ পাঠান ইউনূছ আলী। তিনি প্রথম আলোকে বলেন, যে প্রশ্নপত্রে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা হয়েছে, তার সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নপত্রের মিল রয়েছে। ফাঁস হওয়া এ প্রশ্নপত্রের অনুলিপি তাঁর কাছে রয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে এ পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা না নিলে এবং প্রশ্ন ফাঁসের ঘটনার বিচারবিভাগীয় তদন্ত না হলে তিনি হাইকোর্টে রিট আবেদন করবেন।