আইনি ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যারা সন্ত্রাস করে পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করেছে, তাদের সঙ্গে কোনো সংলাপ বা আলোচনা হবে না। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। গতকাল রোববার দুপুরে টাঙ্গাইল শহরের ভাসানী হলে সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুর রশিদের সভাপতিত্বে কাউন্সিলের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর খান। পরে কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে খোরশেদ আলম সভাপতি ও তোফাজ্জল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।