দেশের ১৮টি মেডিকেল কলেজে শিক্ষকদের পদোন্নতি আটকে গেছে। শিক্ষকদের মধ্য থেকে পদোন্নতি নিয়ে পাল্টাপাল্টি আইনি লড়াইয়ের কারণে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। দুই সপ্তাহের মধ্যে পদোন্নতির উদ্যোগ না নিলে সরকারি মেডিকেল কলেজের শিক্ষকেরা কর্মবিরতি ও গণ-অনশন কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতি।ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু ইউসুফ ফকির প্রথম আলোকে বলেন, সারা দেশে সরকারি মেডিকেল কলেজগুলোয় আড়াই হাজার পদ শূন্য। চিকিৎ সা শিক্ষাকার্যক্রম ভেঙে পড়েছে।উল্লেখ্য, চারদলীয় জোট সরকারের আমলে সরকারি কর্মকমিশনের মাধ্যমে শিক্ষকদের পদোন্নতি-প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ আছে। এ ছাড়া তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুই বছর এবং বর্তমান সরকারের সময় প্রায় তিন বছর একজন শিক্ষকও পদোন্নতি পাননি। ক্ষমতাসীন সরকার বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) মাধ্যমে পদোন্নতির উদ্যোগ নেয়। কিন্তু শিক্ষকদের বিভিন্ন দল আইনি লড়াই শুরু করায় প্রক্রিয়াটি থেমে আছে।গত ২১ আগস্ট এডহক ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষে সাতজন চিকিৎ সক হাইকোর্টে রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে শিক্ষকদের পদোন্নতি-প্রক্রিয়া তিন মাসের জন্য স্থগিত করা হয়।স্বাস্থ্য মন্ত্রণালয়, চিকিৎ সকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বিবদমান দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক করেও সমস্যা সমাধান করতে পারছে না। বিএমএর মহাসচিব শারফুদ্দিন আহমেদ উদ্ভূত পরিস্থিতিকে দেশের জন্য ‘ক্ষতিকর’ বলে মন্তব্য করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, যাঁদের রিটের কারণে পদোন্নতি-প্রক্রিয়া স্থগিত হয়েছে, তাঁরা সুনির্দিষ্ট কিছু আশ্বাস চান। সিনিয়র স্কেল দিলে ও ক্যাডারভুক্ত করলে তাঁরা রিট প্রত্যাহার করে নেবেন বলে জানিয়েছেন। অচলাবস্থা নিরসনে সরকার কী করছে, জানতে চাইলে স্বাস্থ্যসচিব মো. হুমায়ুন কবীর প্রথম আলোকে বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী পদোন্নতির কাজ চলবে। চারটি দল সক্রিয়: পদোন্নতি-প্রক্রিয়ায় এখন শিক্ষক ও কর্মকর্তাদের মোট চারটি দল সক্রিয় রয়েছে। বাংলাদেশ সরকারি চিকিৎ সক পরিষদ (বিএসসিপি), বিসিএস ক্যাডারভুক্ত চিকিৎ সকদের সংগঠন ক্যাডার ডক্টরস অ্যাসোসিয়েশন, বিসিএস ক্যাডারভুক্ত নন এমন চিকিৎ সকদের সংগঠন এডহক ডক্টরস অ্যাসোসিয়েশন ও বিভিন্ন প্রকল্পে নিয়োগ পাওয়া প্রজেক্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতাদের প্রত্যেকেই পদোন্নতি-প্রক্রিয়ায় প্রাধান্য বিস্তারের চেষ্টা করছেন। বিএসসিপির শীর্ষস্থানীয় এক নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘আমরা চাচ্ছি, শুধু রাজনৈতিক দলের পেছনে স্লোগান দিয়েই কেউ যেন পদোন্নতি না পান। কিন্তু মন্ত্রণালয় আমাদের দাবি শুনছে না।’ তিনি বলেন, বিএসসিপি সরকারকে শিক্ষকদের নিয়োগ ও পদোন্নতির জন্য ৩০ নম্বরের ওপর ভিত্তি করে মূল্যায়নের প্রস্তাব করেছিল। রিট আবেদনকারীদের পক্ষে এডহক ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতা আনোয়ার হোসেন হাওলাদার বলেন, চাকরিতে যোগদানের দিন থেকে তাঁদের সিনিয়র স্কেল ও জ্যেষ্ঠতা না দিয়ে এডহক অ্যাপয়েন্টমেন্ট রুলস ১৯৮৩ ও এডহক চাকরি গণনা (জ্যেষ্ঠতা নির্ধারণ) বিধিমালা ১৯৯০ ভঙ্গ করা হয়েছে। এ জন্য তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছেন।১৯৭২ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত বিসিএস পরীক্ষা ছাড়া এডহক নিয়োগ পান ছয় হাজার ৩৭ জন চিকিৎ সক। এঁদের মধ্যে চার হাজার ৬৭৫ জন পরে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেন। বাকি এক হাজার ৩৬২ জন দি রেগুলেশন অব এডহক রিক্রুটমেন্ট রুলস ১৯৮৩ অনুযায়ী চাকরিতে নিয়মিত ও স্থায়ী হন। এডহক ডক্টরস অ্যাসোসিয়েশন এই এক হাজার ৩৬২ চিকিৎ সকের প্রতিনিধিত্ব করছে। ক্যাডার ডক্টরস অ্যাসোসিয়েশন ক্যাডারভুক্ত নন, এমন চিকিৎ সকদের ক্যাডার পদের বিপরীতে পদোন্নতি দেওয়ার বিরোধিতা করছে। তারা ৬ জুলাই পদোন্নতির ক্ষেত্রে সুবিচার প্রার্থনা করে সরকারকে উকিল নোটিশ দিয়েছে। এতে পদোন্নতির ক্ষেত্রে বাংলাদেশ সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট রুলস ও বাংলাদেশ সিভিল সার্ভিস (হেলথ) কম্পোজিশন অ্যান্ড ক্যাডার রুলস, ১৯৮০ যেন যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে।প্রজেক্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের শিক্ষকেরা প্রয়োজনে ডিপিসি বাতিল করে দিয়ে আবারও সরকারি কর্মকমিশনের মাধ্যমে পদোন্নতির দাবি করতে পারেন বলে জানিয়েছেন ওই সমিতির নেতা উত্তম বড়ুয়া।