প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের এবং ব্লাস্টের অনারারি নির্বাহী পরিচালক আইনজীবী সারা হোসেন। এ চুক্তির আওতায় ব্লাস্ট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ছাত্র-শিক্ষকেরা প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীকে আইনি সহায়তা দেবেন। এ ছাড়া সাধারণ মানুষকে আইনি পরামর্শ ও সহায়তা দিতে ‘ল ক্লিনিক কোর্স’ পরিচালনা করা হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, আইন অনুষদের ডিন অধ্যাপক শেখ মঞ্জুরুল হক, প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা এবং আইন ও বিচার বিভাগের সভাপতি রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। বাসস