আইনি সহায়তা নিতে সবাইকে উৎসাহিত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খন্দকার মোশাররফ হোসেন
খন্দকার মোশাররফ হোসেন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, লিগ্যাল এইড আইন একটি গুরুত্বপূর্ণ ও বাংলাদেশের শ্রেষ্ঠ আইন। এই আইন না হলে গরিব মানুষের বিচার পাওয়া সম্ভব ছিল না। এই আইনি সহায়তা নিতে সবাইকে উৎসাহিত করতে হবে।
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে ফরিদপুরে ‘বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপসও হয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খন্দকার মোশাররফ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে শহরের কবি জসীমউদ্দীন হলে এই সভার আয়োজন করে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটি।
জেলা আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ কে এম সামছুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী সুবল চন্দ্র সাহা, ফরিদপুরের মুখ্য বিচারিক হাকিম শেখ নাজমুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, সিভিল সার্জন অরুণ কান্তি বিশ্বাস, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল কাদের মিয়া, পিপি খন্দকার জাহিদ হোসেন প্রমুখ।