আইনি সহায়তার গণশুনানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরলের ৬ নম্বর ভান্ডারা ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে গতকাল মঙ্গলবার ‘সরকারি খরচে আইনগত সহায়তার পাশাপাশি জনগণকে আইন শিক্ষা প্রদান’বিষয়ক গণশুনানি হয়েছে। এতে সভাপতিত্ব করেন ভান্ডারার ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ। মূল আলোচনা করেন এইড-কুমিল্লা সংস্থার জাস্টিস ফর অল প্রজেক্টের কো-অর্ডিনেটর মো. দেলওয়ার হোসেন ও ফিল্ড অফিসার ফারুক আহম্মেদ। আলোচনায় বলা হয়, সামর্থ্যহীন ব্যক্তি অর্থাভাবে আইনি সেবা পেতে সমস্যায় পড়লে সরকারি উদ্যোগে সেই সহায়তা ও যাতায়াত ভাতা প্রদানের ব্যবস্থা করা হবে। জেলা লিগ্যাল এইড অফিস আইনি সহায়তার খরচ দেবে ও ইউনিয়ন আইন সহায়তা কমিটি বহন করবে যাতায়াত খরচ।