আইনের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে মানুষ: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মানুষ আইনের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ৷ তিনি বলেন, মানুষ এখন আতঙ্কে থাকে, কে কাকে কখন বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গুম করে ফেলে৷ দেশে ন্যায়বিচার নেই৷
গতকাল শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কাইছার রহমান মিলনায়তনে জেলা জাপার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এরশাদ৷ জেলা জাপার সভাপতি খন্দকার হাফিজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু৷ বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ৷ নয়টি উপজেলার কয়েক শ নেতা-কর্মী অংশ নেন এ সম্মেলনে৷
এরশাদ বলেন, দেশে এমন অবস্থা যে সরকারি দলের লোকও যদি খুন হয়, থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয় না৷ এ অবস্থা পরিবর্তনে জাতীয় পার্টির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি৷