আইনের প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহামঞ্চদ হাবিবুর রহমান বলেছেন, বর্তমানে রাজনৈতিক কারণে মামলা দায়ের করা এবং রাজনৈতিক বিবেচনায় মামলা প্রত্যাহার করা হচ্ছে। এর ফলে আইনের প্রতি সাধারণ মানুষের আস্থা উঠে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তৃতীয় সমেঞ্চলন ও বিভাগের চার দশক পূর্তি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান এ কথা বলেন।মেধার মূল্যায়ন না করে বিভিন্ন কোটা পদ্ধতির মাধ্যমে প্রশাসনিক পদে লোক নিয়োগের সমালোচনা করে বিচারপতি হাবিবুর রহমান বলেন, কোটা পদ্ধতির প্রশাসন দিয়ে মেধার সঠিক মূল্যায়ন করা যায় না। এতে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভাগীয় সভাপতি নীলুফার সুলতানা সভাপতিত্ব করেন। বক্তৃতা করেন বিভাগের শিক্ষক কাজী তোবারক হোসেন, আবদুর রহমান সিদ্দিকী, বিভাগের সাবেক শিক্ষক কামাল আহমেদ চৌধুরী, সমেঞ্চলন প্রস্তুতি কমিটির সমন্বয়ক মুহমঞ্চদ মিজান উদ্দিন প্রমুখ।সম্মেলন স্থগিত: রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মেলন স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক নূরুল হোসেন চৌধুরী। কাল ২ মার্চ থেকে দুই দিনব্যাপী ওই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য অধ্যাপক সাঈদুজ্জামান বিশেষ পরিস্থিতির কারণে সম্মেলন স্থগিত হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন।