আইনের শাসন থাকলে ন্যায়বিচার বিচ্যুত হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘আপনারা যদি আইনের শাসন বজায় রাখেন, যে সরকারই আসুক, ন্যায়বিচার বিচ্যুত হবে না।’

গতকাল সোমবার দুপুরে জামালপুর জেলা জজ আদালত পরিদর্শন শেষে বিচারক ও আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

গতকাল জেলা জজ আদালতের বিভিন্ন এজলাস পরিদর্শন করেন প্রধান বিচারপতি। এরপর জামালপুর জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে ওই মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় প্রধান বিচারপতি বলেন, মানুষের কথা চিন্তা করার জন্য একমাত্র প্রতিষ্ঠান হলো আদালত। বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের ব্যাপক আস্থা রয়েছে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ আবদুল্লাহর সভাপতি​েত্ব জেলা ও দায়রা জজ জেসমিন আনোয়ার, জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান, জামালপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু নাসের প্রমুখ বক্তব্য দেন।