আইনের শাসন না থাকলে গণতন্ত্র থাকে না: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনের শাসন না থাকলে গণতন্ত্র থাকে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং আইন, বিচার ও সংসদ-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। সুনামগঞ্জ শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে গত মঙ্গলবার রাতে জেলা আইনজীবী সমিতির এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনের শাসন প্রতিষ্ঠায় বিচারক ও আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিচারব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে হবে। রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষায় শুধু পুলিশ বাড়ালেই চলবে না, বিচারকও বাড়াতে হবে। বিচারপ্রার্থী মানুষের অধিকার রক্ষায় বার ও বেঞ্চের মধ্যে সুসম্পর্ক রাখতে হবে।