আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার কাজ করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনের শাসন প্রতিষ্ঠিত হলেই গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে এবং দেশ এগিয়ে যাবে। তাই বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ কে খান আইন অনুষদ ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী শফিক আহমেদ এ কথা বলেন।গতকাল শনিবার সকালে আইন অনুষদ ভবন প্রাঙ্গণে এই অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ।ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, ‘রাষ্ট্র পরিচালনায় সামরিক শাসন জারির কোনো বিধান সংবিধানে নেই। ’৭৫-পরবর্তী সময়ে স্বাধীনতার বিপক্ষের শক্তি সামরিক শাসন জারি করে এবং পরে সাংবিধানিকভাবে সে শাসনের বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু সুপ্রিম কোর্ট এই দুই সংশোধনী অবৈধ ঘোষণা করে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন।’ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য আতফুল হাই শিবলী, সহ-উপাচার্য মো. আলাউদ্দিন, এ কে খান ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে শামসুদ্দিন খান ও ফাউন্ডেশনের ট্রাস্টি সেক্রেটারি সালাহউদ্দিন কাশেম খান, আইন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম শাহ আলম, সমাজবিজ্ঞান অনুষদের ডিন জ্যোতি প্রকাশ দত্ত ও শিক্ষক সমিতির সভাপতি মো. রুহুল আমিন, আইন অনুষদের ডিন জাকির হোসেন প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপাচার্য আবদুল মান্নান, অধ্যাপক এ জে এম নূরুদ্দীন চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য এবং বিভিন্ন অনুষদের ডিন।উল্লেখ্য, এ কে খান ফাউন্ডেশনের অর্থায়নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের নতুন এই ভবন নির্মিত হবে। এতে প্রায় ১৭ কোটি টাকা ব্যয় হবে।