প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার একটি আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পাণ্ডে, নাটোরের মুদি দোকানি সুনীল গোমেজ, ঝিনাইদহের পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী ও চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমের হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে গণফোরাম।
গতকাল শনিবার গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানান।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা এ ধরনের কাপুরুষোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আমরা মনে করি, আইনের শাসনের অনুপস্থিতির কারণেই অশুভ শক্তিসমূহ এ ধরনের বর্বর হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের গ্রেপ্তার ও বিচারের জোর দাবি জানাচ্ছি।’ বিজ্ঞপ্তি।