আইপিআইয়ের নির্বাহী পরিচালক ঢাকায় আসছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক প্রেস ইনস্টিটিউটের (আইপিআই) নির্বাহী পরিচালক অ্যালিসন বেথেল মেকেঞ্জি আজ শনিবার ঢাকায় আসছেন। তিনি আইপিআইয়ের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। ২০১০ ও ২০১১ সালের পর ঢাকায় আইপিআইয়ের প্রতিনিধিদলের এটি তৃতীয় সফর। চার দিনব্যাপী এ সফরে অ্যালিসন ও তাঁর দলের সদস্যরা রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদসহ বিভিন্ন পত্রিকার সম্পাদক, জাতীয় প্রেসক্লাব এবং বিভিন্ন সাংবাদিক ইউনিয়নের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ২৮ ফেব্রুয়ারি অ্যালিসন ‘গুণগত সাংবাদিকতার পথে প্রধান অন্তরায়: বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষাপট’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দেবেন। বিজ্ঞপ্তি।