আইপিইউ সম্মেলনে ১২ সদস্যের দল গেল জেনেভায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৩তম সম্মেলনে যোগ দিতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার নেতৃত্বে ১২ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল গত শুক্রবার ঢাকা ত্যাগ করেছে। চার দিনব্যাপী এই সম্মেলন গতকাল শনিবার সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হয়েছে।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এবারের সম্মেলনে বিশ্ব শান্তি, আন্তর্জাতিক নিরাপত্তা ও টেকসই উন্নয়নের ওপর আলোচনা হবে।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, আবুল কালাম আজাদ, এ বি এম ফজলে করিম চৌধুরী, নুরুল ইসলাম (সুজন), মঈন উদ্দীন খান বাদল, ফজলে হোসেন বাদশা, হাজি মো. সেলিম, শিরিন নাঈম, রওশন আরা মান্নান, সেলিম উদ্দিন, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব আশরাফুল মকবুলসহ অন্যান্য কর্মকর্তা। ২২ অক্টোবর প্রতিনিধিদলের ঢাকা ফেরার কথা রয়েছে।