প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর পার্লামেন্টে হামলা ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার নিন্দা জানিয়েছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)। গতকাল এক বিবৃতিতে আইপিইউর প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী বলেন, ‘সংঘাত নিরসনে রাজনৈতিক নেতাদের ব্যর্থতার কারণে আবারও বিপর্যয় নেমে এল পার্লামেন্টের ওপর। এ ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে দ্রুত সাংবিধানিক শাসন ফিরিয়ে আনতে কার্যকর সংলাপ শুরুর জন্য দেশটির নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি।’ বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক মতপার্থক্য নিরসনের সবচেয়ে বৈধ প্রতিষ্ঠান হিসেবে অবশ্যই পার্লামেন্টকে রক্ষা করতে হবে।
বিজ্ঞপ্তি