আইপিইউর প্রেসিডেন্ট নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আজ বৃহস্পতিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয় সংসদের সরকারদলীয় সাংসদ সাবের হোসেন চৌধুরী প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আইপিইউর ওয়েবসাইট অনুযায়ী, সুইজারল্যান্ডের জেনেভাতে গত ১২ অক্টোবর আইপিইউর ১৩১তম সম্মেলন শুরু হয়েছে। আজ শেষ দিন সে দেশের স্থানীয় সময় সকাল সাড়ে নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে সাবের হোসেন চৌধুরী ছাড়া ইন্দোনেশিয়ার সংসদ সদস্য নুরহায়াতি আলী আসিগাফ, অস্ট্রেলিয়ার আইনসভার স্পিকার ব্রনউইন বিশপ ও মালদ্বীপের আইনসভার সাবেক স্পিকার আবদুল্লাহ শহীদ আইপিইউর প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমানে এই সংস্থার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন মরক্কোর আইনসভার স্পিকার আবদেল ওয়াহাদ রাদি।

এ সম্মেলনে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে ১৭ সদস্যের প্রতিনিধিদল যোগ দিয়েছেন।