আইপিও কোটার মেয়াদ বাড়ল ছয় মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার ধসে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের নতুন কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে বিশেষ কোটা সংরক্ষণের সময় ছয় মাস বাড়ানো হয়েছে। গতকাল মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।গত ২৬ জুন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) বৈঠকে ১ জুলাই থেকে আইপিওতে কোটা সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে গতকাল মন্ত্রণালয় এ বিষয়ে নির্দেশনা জারি করে।নির্দেশনায় বলা হয়েছে, ২০১৪ সালের ৩০ জুন পর্যন্ত ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য আইপিওতে কোটা সংরক্ষিত থাকবে। এর আগে এই কোটার মেয়াদ ঠিক করা হয়েছিল ২০১৩ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত। সিদ্ধান্ত বাস্তবায়নে বিলম্ব হওয়ায় সময় বাড়ানো হয় বলে জানা গেছে।ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য ঘোষিত বিশেষ সুবিধা বা স্কিমের আওতায় আইপিওতে ২০ শতাংশ কোটা সংরক্ষিত রাখা হবে। বিশেষ স্কিম কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।