আইবিএর উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) চতুর্থ গ্র্যাজুয়েশন উৎসব কাল শনিবার অনুষ্ঠিত হবে। এতে ইনস্টিটিউট থেকে বিভিন্ন ডিগ্রি অর্জনকারী ৪৪৮ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আইবিএর পরিচালক অধ্যাপক মুহাম্মদ রফিকুল ইসলাম। তিনি জানান, কাল সকাল ১০টায় আইবিএ ভবনে এই উৎসবে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক এম শাহ নওয়াজ আলি ও বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান।