আইবিএর গ্র্যাজুয়েট সমাবর্তন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) গ্র্যাজুয়েটদের সমাবর্তন অনুষ্ঠান গত রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিবিএ ১৭তম, এমবিএ ৪৫তম ও ইএমবিএর ১০, ১১, ১২ ও ১৩তম ব্যাচের গ্র্যাজুয়েশনপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ করেন।
সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহেমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইবিএর পরিচালক অধ্যাপক ইকবাল আহম্মেদ।
বিবিএ প্রোগ্রামের অধীনে ৭৮ জন, এমবিএতে ১৩০ জন এবং ইভিনিং এমবিএতে ১৪০ শিক্ষার্থী অনুষ্ঠানে সনদ লাভ করেন।
বিশেষ কৃতিত্বের জন্য বিবিএ প্রোগ্রামে তিনজন, এমবিএতে তিনজন ও ইভিনিং এমবিএতে তিনজন ডিরেক্টরস স্বর্ণপদক লাভ করেন। বিজ্ঞপ্তি।