আইভরি কোস্টে বাংলাদেশি শিক্ষকের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইভরি কোস্টের বাণিজ্যিক রাজধানী আবিদজানে মো. আবদুস সালাম নামে এক বাংলাদেশি শিক্ষক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। ১০ এপ্রিল জাতিসংঘের লেভেল-১ হাসপাতালে হূদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তিনি ব্যান হেডকোয়ার্টার সাপোর্ট কোম্পানি-৭ এ হিসেবে কর্মরত ছিলেন। ২০১০ সালের ১২ জুলাই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আইভরি কোস্টে যান তিনি। এর আগে তিনি কাপ্তাই সেনানিবাসের একটি পদাতিক ইউনিটে কর্মরত ছিলেন।আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আইভরি কোস্টে বিরাজমান অস্থিতিশীলতার কারণে জাতিসংঘ আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে না পারায় তাঁর মরদেহ ঘানার রাজধানী আক্রাতে পাঠানো হয়েছে। সেখানে জাতিসংঘের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ শিগগিরই দেশে আনার ব্যবস্থা করা হবে। এরপর সেনাবাহিনীর আনুষ্ঠানিকতা শেষে তাঁকে সাভারে দাফন করা হবে।আবদুস সালাম ১৯৬৫ সালে বরিশাল জেলার মুলাদী উপজেলার চারপদ্মা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৫ সালের ২০ আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।