আইভি রহমানের মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইভি রহমান
আইভি রহমান

আওয়ামী লীগের নেত্রী আই​িভ রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী আজ ২৪ আগস্ট বুধবার। এ উপলক্ষে আওয়ামী লীগ, মরহুমের পরিবার ছাড়াও বিভিন্ন সংগঠন কর্মসূচি নিয়েছে। এর মধ্যে রয়েছে প্রয়াত আইভি রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী মিছিলপূর্ব এক সমাবেশে গ্রেনেড হামলায় গুরুতর আহত হন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আই​িভ রহমান। সম্মিলিত সামরিক হাসপাতালে চার দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় ২৪ আগস্ট তিনি মারা যান
আই​িভ রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল ৮টা ৩০ মিনিটে বনানী কবরস্থানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা কবর জিয়ারত, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, মিলাদ ও মোনাজাতে অংশ নেবেন। বাদ আসর আই​িভ কনকর্ড টাওয়ারে (বাড়ি-২২, সড়ক-১০৮, গুলশান-২) মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশ নেওয়ার কথা রয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বনানী কবরস্থানে আওয়ামী লীগ আয়োজিত কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য দলের সর্বস্তরের নেতা-কর্মী ও সমর্থকদের আহ্বান জানিয়েছেন। এ ছাড়া বেগম আই​িভ রহমান মৃত্যুবার্ষিকী পালন কমিটি শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করেছে।

আমাদের নিজস্ব প্রতিবেদক (ভৈরব) জানিয়েছেন, আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভৈরবেও কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল ছয়টায় পৌর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হবে। সকাল সাতটায় পবিত্র কোরআন খতম ও নয়টায় আইভি রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। দলীয় কর্মসূচি ছাড়াও আইভি রহমানের নিজ বাড়িতে দিনব্যাপী কোরআন খানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।