আইভীর নির্বাচন পরিচালনায় জেলা আওয়ামী লীগের কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর নির্বাচন পরিচালনার জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাইকে আহ্বায়ক ও আবু হাসনাত মো. শহীদকে সদস্যসচিব করে ২৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন মো. আবদুল হাই।

কমিটির অন্য সদস্যরা হলেন বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, আনিছুর রহমান, আসাদুজ্জামান, আরজু রহমান, বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদির, আদিনাথ বসু, জাহাঙ্গীর আলম, খালিদ হাসান, এম এ রাসেল, ইসহাক মিয়া, রানু খন্দকার, মরিয়ম কল্পনা, বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা, নুর হোসেন, মিজান আলী, আবু সুফিয়ান, নাসির উদ্দিন, হোসনে আরা, মাহবুবুল ইসলাম, আমজাদ হোসেন, কামরুজ্জামান ফারুক, শাহাদাত হোসেন, শামসুজ্জামান ভাসানী, সাদেকুর রহমান, মজিবুর মণ্ডল, ইউসুফ ভূঁইয়া।

আবদুল হাই প্রথম আলোকে বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী আইভীকে বিজয়ী করতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৬ জানুয়ারি নৌকার বিজয় উপহার দেব।’