আইয়ুব আলীর পরিবারকে ২৫ হাজার টাকা অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় লিমিটেডের সদস্য মরহুম আইয়ুব আলীর পরিবারকে এককালীন অনুদান হিসেবে ২৫ হাজার টাকা প্রদান করেছে সমিতি। গতকাল বুধবার তাঁর আত্মার মাগফিরাত কামনা করে সমিতি কার্যালয়ে দোয়া মাহফিল শেষে এ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে সমিতির চেয়ারম্যান মোস্তফা কামালসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। ২০ আগস্ট আইয়ুব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। বিজ্ঞপ্তি।