আইল কাটার বিরোধে গৃহবধূর কান কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমির আইল কাটা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের আক্রমণে কান কাটা গেল তিন সন্তানের জননী গৃহবধূ লিপি রানী দের (২৭)। চার দিন ধরে মৌলভীবাজার সদর হাসপাতালের শয্যায় যন্ত্রণায় কুঁকড়ে আছেন তিনি।ঘটনাটি ঘটেছে গত বুধবার মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের চক রনচাপ গ্রামে। গৃহবধূর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাড়ির পাশে চারা জমির আইল কাটা নিয়ে লিপি রানী দের স্বামী বিজন বিহারী দে ও পাশাপাশি বাড়ির শিবু লাল দের মধ্যে বিরোধ ছিল।ঘটনার দিন গত বুধবার সকাল সাড়ে পাঁচটার দিকে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শিবু লাল দে বিজন বিহারী দেকে আক্রমণ করতে তেড়ে আসেন। এ সময় স্বামীকে রক্ষা করতে এগিয়ে আসা লিপি রানী দেকে বাড়ির উঠোনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তাঁর বাম কান কেটে যায়।গতকাল শনিবার মৌলভীবাজার সদর হাসপাতালের শয্যায় শুয়ে লিপি রানী দে বলেন, ‘ওরা আমার স্বামীকে সামনে পেলে জানে মেরে ফেলত। আমার বাম কান অল্প একটুর জন্য বিচ্ছিন্ন হয়নি। কানের যন্ত্রণায় জান বের হয়ে যাচ্ছে।’কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান গতকাল শনিবার বিকেলে বলেন, ‘ঘটনাটি আমিও শুনেছি। তবে এখনো কেউ থানায় আসেনি। হয়তো তারা মামলা দিতে চাচ্ছে না।’