আইলা-দুর্গত এলাকা পরিদর্শনে ব্রিটিশ রাজকুমারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ রাজকুমারী অ্যান গতকাল বুধবার সাতক্ষীরার সুন্দরবনঘেঁষা শ্যামনগর উপজেলার আইলা-দুর্গত গাবুরা ইউনিয়ন পরিদর্শন করেন। সীমাহীন সমস্যা আর দুঃখ-কষ্টের মধ্যেও এই এলাকার মানুষ তাঁকে হাসিমুখে ফুল দিয়ে বরণ করে নেওয়ায় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। দুপুর সোয়া ১২টার দিকে রাজকুমারী অ্যান গাবুরা ইউনিয়নে চকবারা গ্রামের পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের ওপর বসবাসরত শুভাস্টিন, রফিকুল ইসলাম গাজী, আনছার পাঁড় ও ছাত্তার পাঁড়ের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি তাঁদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে জানতে চান। পরে রাজকুমারী অ্যান আইলায় ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন। এ সময় তাঁর সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স, স্থানীয় ইউপি চেয়ারম্যান সফিউল আযম লেলিন, জেলা প্রশাসক আবদুস সামাদ, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাববীর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।